প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি
মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের পর এবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ হতে পারে বলে মনে হচ্ছে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।
থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবেন।