লালবাগে বহুতল ভবন থেকে নিচে পডে আঙ্গয়ার নেসা (৭২) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতার নাতি ইয়াছিন আরাফাত জানিয়েছেন তার দাদি বয়স্ক এবং তার মাথায় কিছুটা সমস্যাও ছিলো অনেক সময় এলোমেলো কথা বলতো।
অনেক কিছু চিনতে পারত না মাঝেমধ্যে এমন হতো আবার পরবর্তীতে ভালো থাকতো। বিকেলে নিজ ফ্ল্যাটের আট তলার বারান্দার বেলকনিতে ফুল গাছের টবে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে দুই তালার সানসেট উপরে পরে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন লাশ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।