সারের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমলাতন্ত্র নিপাতের দাবিতে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।
আগে পুনর্বাসন ভূমিদস্যু ঠেকাওপরে উন্নয়ন ভূমিহীন বাঁচাও এবং খাস জমির অধিকার, ভূমিহীন জনতার —এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দীন বলেন দেশের অসাধু ডিলার সিন্ডিকেটের কারণে মাঠ পর্যায়ে কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন। ফসল বাঁচাতে সাধারণ কৃষকেরা যখন সারের দাবি তুলছেন, তখন তাদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে উল্টো সরকারি কাজে বাধা ও হামলার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত সব কৃষকের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল কাল্পনিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের কৃষকদের সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হবে জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বিকাশ।
সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এছাড়াও সংহতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, এবং বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস। ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের আবুল কালাম আজাদ, ব্যজনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতানির রহমান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, এবং ভূমিহীন আন্দোলনের সক্রিয় সদস্য শামীম সহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রতিনিধি দল কৃষকদের দাবি সংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রদান করেন।
এফপি/অ