প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিটর : ৬০)
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তাঁর ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
সকালে পানির ট্যাংকি পরিষ্কারের জন্য দেলোয়ার ট্যাংকির ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্বজনদের ধারণা, দীর্ঘদিনের মৃগী রোগের কারণে ট্যাংকির ভেতরেই অসুস্থ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজিব দে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।