Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্ব’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরচেঙ্গা বাজারস্থ সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০টি মাদ্রাসার শতাধিক হাফেজ ও মাদ্রাসাশিক্ষার্থী অংশ নেন।

সকাল থেকেই প্রতিযোগীরা কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা উপস্থাপনের মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন। আল হুফ্ফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি সারওয়ার কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল হুফ্ফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর হাতিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক এইচ এম সাজ্জাদুল ইসলাম, চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশিকুর রহমান জোবায়ের, প্রভাষক মাওলানা তারিফুল ইসলাম, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি শিশু-কিশোরদের কুরআন হিফজে উৎসাহিত করা এবং ভবিষ্যতে কুরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আল হুফ্ফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ, হাফেজ কারী মাহমুদুল হাসান শাহিন ও হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম।

আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব গত ১৫ আগস্ট ঢাকার গাজীপুর অডিশনের মাধ্যমে শুরু হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম আগামী ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ১ নভেম্বর ঢাকার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতিযোগিতার গ্র্যান্ড পর্ব অনুষ্ঠিত হবে।

বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝