Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

জামালপুরে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ৫

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপরজন রাসেল মিয়া গাবেরগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

রাসেল মিয়ার গ্রেপ্তারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকেরা ভোগান্তিতে পড়েন। এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে চক্রটির কয়েকজন সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝