Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম  (ভিজিটর : ১২)

গাজীপুরের টঙ্গীর আলোচিত হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বস্তিবাসীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বস্তিবাসীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ অথবা দ্রুত পুনর্বাসনের দাবি জানান তাঁরা।

একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বস্তিবাসীরা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘চিহ্নিত মাদক কারবারি ছাড়া কারও বাড়িঘর উচ্ছেদ করা হবে না—এমন আশ্বাস দেওয়ার পর বস্তিবাসীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

পুলিশের এই আশ্বাসের পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝