Dhaka, Friday | 18 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 18 September 2026 | English
শিরোনাম:

সাজেকে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় পর্যটক একটি চাঁদের গাড়িতে করে সাজেক যাচ্ছিলেন। গাড়িটি বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় গাড়িতে থাকা কয়েকজন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেন। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ ছয়জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয়, মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল, তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘দুপুরের দিকে ছয় পর্যটককে আটক করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন।’

ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝