Dhaka, Friday | 18 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 18 September 2026 | English
শিরোনাম:

নিখোঁজের একদিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ১৮.০৯.২০২৬ ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৭১)
মৃত তাসরিফুল ইসলাম তিতুমীর

মৃত তাসরিফুল ইসলাম তিতুমীর

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়। তাসরিফুল ইসলাম তিতুমীর কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শুক্রবার বিকেলে কাচদহ এলাকায় করতোয়া নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

খবর পেয়ে তাসরিফুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝