Dhaka, Friday | 18 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 18 September 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী খোকা একই গ্রামের হরিকেশ কানিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে চায়ের দোকানে চা পান শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী খোকা। এ সময় কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার রয়েছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝