Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

জাতীয় নিরাপত্তায় সঞ্জীবন প্লাটুনের ভূমিকা বাড়ানোর তাগিদ

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ১২)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রবিবার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। এ সময় তিনি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের দক্ষতা ও জনসেবামূলক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সকালে মহাপরিচালক কুমিল্লা রেঞ্জের লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি সঞ্জীবন প্লাটুন বাস্তবায়ন কৌশল, কার্যপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

তিনি সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি টেকসই প্রকল্প পরিচালনার জন্য আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সৌরবিদ্যুতের (সোলার প্যানেল) ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ কিংবা গবাদিপশু পালন, যে প্রকল্পই গ্রহণ করা হোক না কেন, বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে সদস্যদের স্বনির্ভর হয়ে উঠতে হবে।

মহাপরিচালক সদস্যদের আশ্বস্ত করেন যে, প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি জ্ঞান ও দক্ষতা উন্নয়নসহ সকল গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। ফলে সদস্যরা দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করে টেকসই আয় নিশ্চিত করতে সক্ষম হবেন এবং সঞ্জীবন প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আরও বেগবান হবে।

পরবর্তীতে মহাপরিচালক লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করছেন।

মহড়ায় অংশগ্রহণকারী সঞ্জীবন প্লাটুনের সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যেকোনো সময় দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা ধারণ করতে হবে। তিনি বন্যা ও দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদক প্রতিরোধ এবং অন্যান্য জননিরাপত্তামূলক ও সামাজিক কার্যক্রমে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্যরা যে সামরিক জ্ঞান, কৌশল ও দক্ষতা অর্জন করছেন, তা নিজ নিজ প্লাটুনের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও দক্ষ, সমন্বিত ও প্রস্তুত জননিরাপত্তা কাঠামো গড়ে উঠবে, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাপরিচালক সদস্যদের সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। তাঁর এই পরিদর্শন ও দিকনির্দেশনা মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছে।

পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝