Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক ৪ জেলে,নৌকা ও জাল জব্দ

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিটর : ১০)

কবির,সুন্দরবন থেকে ফিরে:বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ ও মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবনের সাপখালী নদীতে অভিযান চালিয়ে কাতেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কাতেশ্বর টহল ফাঁড়ির অফিস ইনচার্জ (ওসি) আরাফাত হোসেনের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় সাপখালী নদীতে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখতে পান। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা, দুটি জাল, ড্রাম, বৈঠাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের হেলাল হোসেন, নজরুল ইসলাম, সাকিল মোড়ল ও বাবু গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বর্তমানে সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম চলায় বন ও নদী এলাকায় সব ধরনের মানুষের প্রবেশ এবং মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। কিন্তু আটক জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ধরছিলেন।"

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

 এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝