Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৫৯ পিএম  (ভিজিটর : ২২)

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মি. অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পাশাপাশি সামরিক প্রযুক্তি বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কানাডার বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝