ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সরাইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম আদেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ২৪-এর সংবাদ উপস্থাপক সোহাগ বক্স। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সরাইল উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে স্মারক প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শাহীন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেহেরুন নিছা মেহেরীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু।
মতবিনিময় সভায় সরাইলের স্থানীয় সাংবাদিকতা, এলাকার উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা সরাইলের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সরাইল উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
এফপি/ফ