Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

বন্ধুকে চাকরির প্রলোভনে ডেকে এনে হত্যা

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৩:৫৯ পিএম  (ভিজিটর : ৩৭)

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত নালা থেকে আকাশ সরদার (২১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের পরিত্যক্ত নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার রহমত বেপারীপাড়া গ্রামের করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই চাকরি দেওয়ার কথা বলে আকাশকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসেন তার দুই বন্ধু মাজহারুল ইসলাম মিঠু ও অপু মিয়া। ওই দিন সন্ধ্যায় তাদের যোগসাজশে আকাশকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়।

পরে এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তে র‍্যাবের সহযোগিতায় মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত নালায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝