Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০১ এএম  (ভিজিটর : ৯)
 ব্র্যান্ডিং হিরোজ পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ অন্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

ব্র্যান্ডিং হিরোজ পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ অন্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

পূর্বের প্রতিটি সিজনের মতো সুপারব্র্যান্ড ওয়ালটনের সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। সিজন-২৪’কে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটরগণ কর্তৃক স্থানীয় পর্যায়ে বর্ণাঢ্য র‌্যালিসহ নানান ধরণের সৃজনশীল প্রচারণামূলক আয়োজন বিশেষ অবদান রেখেছে। তাদের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডি হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।
 
পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। 

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা শুধু ক্যাম্পেইনই পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত সাড়াকে মূল্যায়ণ করি। আপনারা বাংলাদেশের প্রতিটি অলিগলিতে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির পক্ষে যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ব্র্যান্ডিং একটি অত্যন্ত গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত প্রয়োজন হয় নতুন ও বৈচিত্রময় আইডিয়া। উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনারা ওয়ালটনকে মানুষের আরো কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই বিশেষ অবদানের জন্যই ওয়ালটন আজ দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়ালটনের সাফল্যে আপনাদের বিশেষ অবদানকে সম্মান জানাতে পুরস্কার প্রদানের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝