নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল। সদস্যসচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
সভায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, সহসভাপতি রোকুনুজ্জামান খান রুকু ও একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুই দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রক্তদান ও চিকিৎসাসেবা প্রদান, ক্রীড়া আয়োজন, জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি ছিল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এফপি/ফ