Dhaka, Friday | 21 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 21 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

নোঙর বাংলাদেশের

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম  (ভিজিটর : ৩৪)

নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

১৬ আগস্ট ২০২৬ ঘোষিত কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ছগির আহম্মেদ কাজল।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মোশারফ হোসেন, সাহাদৎ হোসেন (প্রথম আলো), শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি ও অ্যাডভোকেট জেসমিন আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখি, এম এ মোমেন ও ফরহাদ সরকার।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামাল উদ্দিনকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কামরুল হাছান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর (সজিব), মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার।

তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার (ইস্টার্ন মিডিয়া), সহতথ্যপ্রযুক্তি সম্পাদক খাইরুল কবির (বিজয় টিভি), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ এবং সহআইনবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি।

এ ছাড়া অর্থ ও তহবিলবিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল, দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (চ্যানেল নাইন), সহপ্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল (সিঙ্গার), স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক ডা. সারমিন সুলতানা টুনটুন, সহমহিলা ও শিশুবিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার ও কবি নাছিমা আক্তার এবং সহআপ্যায়ন সম্পাদক মাজহারুল আহম্মেদ চৌধুরী (মঞ্জু) দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৩৯ জনকে নির্বাহী সদস্য রাখা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন।

উপদেষ্টা পরিষদ

নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১১ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আক্তার হোসেন, কবি দেওয়ান মারুফ, আল আমিন শাহিন (বাংলা টিভি), ইব্রাহিম খান ছাদাৎ, মো. সেলিম, আজিজুর রহমান, খাইরুল হাসান, মফিজুর রহমান লিমন (আমার দেশ), আব্দুল মালেক, সৈয়দ তৈয়মুর ও মনির হোসেন।

নতুন কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল) বলেন, নদী-নালা, খাল-বিল, জলাশয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দখল-দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংগঠনটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।

তাঁরা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এদিকে জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা, টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবু সাঈদ খান উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝