Dhaka, Monday | 26 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 26 October 2026 | English
শিরোনাম:

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৯ এএম  (ভিজিটর : ৩১)

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন। কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন। কট্টর ফিলিস্তিনপন্থি লুলা প্রথম ধাপের নির্বাচনে হেরে গেলেও দ্বিতীয় ধাপে বড় চমক দিলেন। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা পেয়েছেন ৫১.৭৫ শতাংশ ভোট। অন্যদিকে তার ৪৫ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার পরপরই লুলাকে বিজয়ী ঘোষণা করে ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট। দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন। চতুর্থ মেয়াদে তাকে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে দেখতে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার।

অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট। ভোটসংখ্যা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি।

এই জয়ের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন লুলা। আধুনিককালে ব্রাজিলের আর কোনও রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপে জয়লাভ করতে পারেননি।

অক্টোবরের শুরুতে নির্বাচনের প্রথম ধাপে বলসোনারোর কাছে অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন লুলা। এতে তার রাজনৈতিক ভবিষ্যৎ  প্রশ্নের মুখে পড়েছিল। আর প্রগতিশীল ব্রাজিলীয়রা তিন সপ্তাহের জন্য হতাশ হয়ে গিয়েছিলেন।

আশির দশকে গণতন্ত্র ফিরে আসার পর এমনটা আর কখনোই হয়নি। প্রথম ধাপে দ্বিতীয় হওয়া কোনো প্রার্থী এর আগে দ্বিতীয় ধাপে জিততে পারেননি।

কিন্তু গতকাল রোববার লুলা ঠিক সেই অসম্ভব কাজটাই করে দেখিয়েছেন। এতে সাও পাওলোর রাস্তায় আনন্দের বন্যা বয়ে যায়। সেখানকার একটি হোটেলে বসেই তিনি ভোট গণনা দেখছিলেন।

ফলাফল নিশ্চিত হওয়ার পর লুলার অন্যতম প্রধান মিত্র রেজিনাল্ডো লোপেস দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমার কাছে অবিশ্বাস্য লাগছে... এর মাধ্যমে ব্রাজিল বিশ্বকে জানিয়ে দিল যে কট্টর ডানপন্থীরা হলো ফ্যাসিবাদী। তারা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে, গরিবদের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এবং সমকামীদের বিরুদ্ধে...। আমরা এই দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে  নতুন করে স্বীকৃতি দিতে যাচ্ছি।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝