Dhaka, Saturday | 22 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 22 August 2026 | English
শিরোনাম:

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৩:০৩ পিএম  (ভিজিটর : ৭৬)

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় পৌর সদরে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. রাজু আহমেদ, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম। এছাড়া সাংবাদিক হাকিম শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। তিনি প্রেসক্লাব পাইকগাছার ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝