Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

মোংলায় কিশোরী ধর্ষণের অভিযোগে আটক-১

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৮:৪৬ পিএম  (ভিজিটর : ২৭৯)

মাছ দেয়ার লোভ দেখিয়ে মৎস্য ঘেরে নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। গত ১৬ আগষ্ট মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার ৯ নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে।

শুক্রবার (২১ আগষ্ট) দুপুরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার সুমন ওই একই এলাকার কাঞ্চনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন ১৩ বছরের ওই কিশোরীকে মাছ দেয়ার কথা বলে মৎস্যঘেরে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে কিশোরীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বলে থানার  দেয়া এজাহারে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা মোংলা থানা পুলিশের স্বরনাপর্ন হয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার  পরপরই ধর্ষক সুমন পলাতক থাকে। পরে ২১ আগষ্ট দুপুরে আমাদের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শনিবার  তাকে আদালতের মাধ্যমে, জেল হাজতে পাঠানো হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝