Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিটর : ৩৪)

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড় টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী বাজারের উত্তর পাশে কোমরভাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার বাদলের স্ত্রী শরিফা (৪২), চৎলাকান্দা এলাকার শহিদুলের স্ত্রী লিপি (২৬), শহিদুলের ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া অটোরিকশার চালকও নিহত হয়েছেন।

তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত বৃষ্টি (২৫) বাদলের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মফিজল হক বলেন, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান।

রাজিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ফায়ার অফিসার আবু হানিফ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। পরে হতাহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

রৌমারী-রাজিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবীর জানান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনজন মারা যান।

পরে রৌমারী হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। 
নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝