Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করলেন মো. জাহাঙ্গীর আলম খান

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম  (ভিজিটর : ২৩)

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক পদে সোমবার (১৭ আগস্ট) রাজশাহীতে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. জাহাঙ্গীর আলম খান। বিএমডিএ’র জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগ ও যোগদান প্রক্রিয়াএর আগে বুধবার (১২ আগস্ট ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা সুলতানার স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁর যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।

গত শনিবার (১ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএ’র নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিএমডিএ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী মো. জাহাঙ্গীর আলম খানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান রাজশাহীতে গিয়ে বিএমডিএ’র প্রয়াত প্রতিষ্ঠাতা, সাবেক নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান ডা. এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএমডিএ’র উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। তার এই শ্রদ্ধা নিবেদনকে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা সাধুবাদ জানিয়েছেন।

বিএমডিএ’র জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর আলম খানের নিয়োগ ও যোগদানের খবরে বিএমডিএ’র প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন, জাহাঙ্গীর আলম খানের দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থার আধুনিকায়ন, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।

এদিকে বিএমডিএ’র সকল স্তরের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝