Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম  (ভিজিটর : ৮)

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারের দানবাক্সে ১৮ দিনে জমা হওয়া অর্থ ও অন্যান্য মূল্যবান সম্পদ গণনা সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জুলাই) গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সকাল থেকে স্বচ্ছতার সঙ্গে দানবাক্স খুলে দ্বিতীয় বারের মতো অর্থ ও সম্পদ গণনা করা হয়।

গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দানবাক্স থেকে বাংলাদেশি মুদ্রায় মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যও পাওয়া যায়।
তিনি বলেন, গণনা করা সব অর্থ জেলা প্রশাসকের নামে খোলা ব্যাংক হিসাবে জমা রাখা হবে। 

কমিটির ওপর আস্থা রাখার জন্য সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ‘হযরত শাহজালাল (রহ.) মাজার, দরগাহ মসজিদ ও মাদ্রাসার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির পরবর্তী সভা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই সভার সিদ্ধান্তের আলোকে এক মাসের মধ্যে আমরা এসব প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনায় একটা নীতিমালা চূড়ান্ত করব।’

গণনায় পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- সৌদি আরবের ১৩৫ রিয়াল, যুক্তরাষ্ট্রের ২০ ডলার, ভারতের ২ হাজার ৫৩২ রুপি, কাতারের ২২ দিরহাম, মালয়েশিয়ার ৬ রিঙ্গিত, হংকংয়ের ২০ ডলার, ইউরোপীয় ইউনিয়নের ২০ ইউরো, ওমানের ১ দশমিক ৪৫০ দিনার, সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দশমিক ২০ দিরহাম, ইন্দোনেশিয়ার ৪ হাজার রুপিয়া, পাকিস্তানের ৬০ রুপি এবং সিঙ্গাপুরের ১০ ডলার। 

এছাড়া দানবাক্সে ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণ সদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রৌপ্য পাওয়া গেছে।
 
এছাড়া একটি গরু, ছাগল ৬৫টি পাওয়া গেছে। এর মধ্যে গরু ৪০টি রান্না করে খাওয়ানো হয়েছে। ২৫টি ছাগল বিক্রি করা হয়েছে, যার বিক্রয়মূল্য ১ লাখ ১৫ হাজার ৪০৩ টাকা।

এরআগে সকালে মাজারের আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত উচ্চ কমিটির সদস্যদের উপস্থিতিতে ছোটো-বড় ৫ দানবাক্স ও তিনটি ডেগ খুলে অর্থ বের করা হয়। পরে গণনার কাজ সম্পন্ন করা হয়।

গণনায় অংশ নেন ২৫ থেকে ৩০ জন মাদ্রাসাশিক্ষার্থী। পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য, জেলা ও মহানগর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিত করতে মাজার এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

উল্লেখ্য, সর্বশেষ গণনার দিন থেকে এ পর্যন্ত ১৮ দিনের দান এ দানবাক্সে জমা হয়েছিল।

গণনা কার্যক্রমে সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা সহ প্রশাসনের কর্মকর্তা, মাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে, ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। সেদিন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালী ব্যাংকে খোলা একটি নতুন হিসাবে জমা রাখা হয়। এর চারদিন আগে ১৮ জুন বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে মাজারের তিনটি ডেক ও একটি ছোট দানবাক্স সিলগালা করা হয়েছিল।

মাজারের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৬ জুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি এক মাসের মধ্যে আধুনিক ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুপারিশ দেওয়ার কথা জানায়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝