Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

নবাবগঞ্জে ৬৫ অসহায় ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে অসহায়, দুস্থ, দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৬৫ জন উপকারভোগীর মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রকৃত দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ সহায়তা উপকারভোগীদের সাময়িক আর্থিক সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝