Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

মিরপুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:০২ এএম  (ভিজিটর : ২০)

মিরপুর-১০ , কাজীপাড়া  ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬ নং কাঁচা বাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনের পরিদর্শন করেন |

পরিদর্শনকালে কাঁচা বাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক।

প্রশাসক জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝