Dhaka, Friday | 10 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 July 2026 | English
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ১০)

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এলাকায় স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১১ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় শনিবার অনুষ্ঠিতব্য এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড–২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বিদ্যুৎ–বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো সম্ভব নাও হতে পারে উল্লেখ করে সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝