রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
রবিবার (৫ জুলাই) বহির্বিভাগের সামনে থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী পাচারের চেষ্টাকালে রিপন কাজী নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনায় আনসার টহল দলের পিসি মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম ও আনসার মো. অনিক শেখ সক্রিয় ভূমিকা পালন করেন। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটক দালালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার বাহিনীর এ পেশাদারিত্ব সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ঘটনা তারই একটি দৃষ্টান্ত।
এফপি/অ