Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

খুলনায় ভ্যান চাললকে গলাকেটে হত্যা

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিটর : ৮)

খুলনার দিঘলিয়া উপজেলায় সমীর ভট্র (৪০) নামের এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কিছু দুর থেকে তার ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে পুলিশ। 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, মৃত সমীর ভট্র দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের বাসিন্দা রবীন ভট্টের ছেলে। 

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মোল্লাপাড়া ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে ভ্যান চালক সমীর ভট্টের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলের কিছু দুর হতে তার ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়। হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

লাশের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝