Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

শেরপুরে ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম  (ভিজিটর : ৭)

শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ পিস ইয়াবাসহ মো. ফারুক আহমেদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে ১২টি মামলা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বারোমারী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক আহমেদ আন্ধারুপাড়া-বারোমারী এলাকার ফজর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোমারী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফারুক আহমেদকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘৭২ পিস ইয়াবাসহ ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে মাদকসহ ১২টি মামলা রয়েছে।’

ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফারুক আহমেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝