Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজার কারাগারে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এ হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম  (ভিজিটর : ১১)

কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ ‘কার্ডিয়াক অ্যারেস্ট’।

মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার পূর্ব কুতুবদিয়াপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। তার হাজতি নম্বর ৩৩১৪/২৬।

কক্সবাজার জেলা কারাগারের জেলার মো. দেলোয়ার জাহান জানান, একটি মাদক মামলায় গত ৩০ এপ্রিল মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়। শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কারাগারে দায়িত্বে থাকা চিকিৎসক মেডিসিন কনসালটেন্ট ডা. রাজীব তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

রোববার দুপুর ১টার দিকে মহিউদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

জেলার দেলোয়ার জাহান বলেন, মৃত্যুর পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝