চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
নিহত যুবকের নাম মো. বাবুল হোসেন (৩৫)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাবুল হোসেনকে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে গেছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফপি/ফ