Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৫ জন

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম  (ভিজিটর : ১১)

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৪ জনে। এর মধ্যে ৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন।

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাটে ১০৪ জন, যশোরে ৪৫ জন, ঝিনাইদহে ১২ জন এবং সাতক্ষীরায় ৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্য জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে বর্তমানে বিভাগে প্রায় ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশার কামড় থেকে সুরক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝