Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিরোনাম:

ঝালকাঠিতে ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম  (ভিজিটর : ৮)

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঝালকাঠির ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম এখনো শুরু হয়নি। এতে জেলার প্রায় আট লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।

শনিবার (৪ জুলাই) সকালে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও ঝালকাঠিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালটি নির্মাণ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে চালু করা হয়নি। ফলে জেলার সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালটি চালুর বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য রোগীদের বরিশালসহ দূরবর্তী বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের অতিরিক্ত সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু না হলে বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, হাসপাতালটির নির্মাণকাজ কয়েক বছর আগে সম্পন্ন হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এখনো হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝