Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিরোনাম:

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির কারাদন্ড

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিটর : ৭০)

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।


শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া তেলিপুকুর গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার রাত আনুমনিক সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদকসেবি যুবক নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে নেশাগ্রস্থ্য অবস্থায় তাদের তিনজনকে হাতেনাতে ধরা হয়। এরপর তাদের তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


এফপি/সা


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝