Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিরোনাম:

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময়

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৪:৪৭ পিএম  (ভিজিটর : ৮)

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট বা ডাম্পিং স্টেশন নির্মাণের লক্ষ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি টাকা। 

বুধবার সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন।

শনিবার দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজায় তিন একর সরকারি খাস জমি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভায় কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের বিভিন্ন স্থানে বর্জ্য ফেলা হতো। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এসব সমস্যা সমাধানে সরকারি খাস জমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় সার্ভেয়ারসহ সংশ্লিষ্টরা জমির সীমানা নির্ধারণ করেন এবং নির্ধারিত স্থানে খুঁটি স্থাপন করে চিহ্নিত করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আসবে এবং শহরের পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে। 

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। এটি বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে উঠবে। 

পৌর প্রশাসক জেসমিন আকতার বানু বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় এতদিন বর্জ্য ব্যবস্থাপনায় নানা জটিলতা ছিল। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে।  সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।  

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝