Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

সুন্দরবনে জলদস্যু গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ১২৫)

খুলনার সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজহারুল ইসলাম দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, তিনি সুন্দরবনকেন্দ্রিক একটি জলদস্যু চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কয়রা ও শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝