Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৫:১৫ পিএম  (ভিজিটর : ১২৯)

নরসিংদীর পলাশে স্বামীর বাড়ীতে  আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী  সাকিল মিয়ার স্ত্রী।


নিহতের  পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ওইখানে কিছু বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হলে  তারা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।


নিহত দীপার বাবার বাড়ী, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকর মেয়ে। ঘটনার পর স্বজনদের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।


এ বিষয়ে  ঘোড়াশাল ফাঁড়ীর ইনর্চাজ মো: মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝