Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৩৩)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পালান আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে তাঁর মৃত্যু মারধরের আঘাতে নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পালান আলী ওই এলাকার মৃত ছইরুদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর তামালতলা এলাকায় বসতভিটার জমি নিয়ে পালান আলীর পরিবারের সঙ্গে একই এলাকার ইদবার আলীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

নিহতের পরিবারের দাবি, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে পালান আলীকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পালান আলীর ছেলে রতন আলী বলেন, তাঁদের সঙ্গে ইদবার আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে তাঁর বাবাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধ মারা গেছেন। তবে তাঁর মৃত্যু মারধরের আঘাতে হয়েছে নাকি স্ট্রোকের কারণে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝