Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ‘খবির বাহিনীর’ প্রধান গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৫)

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে কথিত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা (৪৭) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলি ও একটি ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর কম্পানি কমান্ডার অফিস (সিপিসি) স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

বুধবার (৮ জুলাই) র‍্যাব-৬ জানায়, বিকেল ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিঘলিয়ার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে খবির মোল্লাকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সন্ত্রাস, অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝