Dhaka, Friday | 10 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 July 2026 | English
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
শিরোনাম:

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম  (ভিজিটর : ১০৯)

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রামের আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের নিখোঁজের দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি আবাসন প্রকল্পে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রহমানের বলে শনাক্ত করেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝