Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ৬৯)

টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়েছে। বর্তমানে রুলকার্ভের চেয়ে প্রায় পাঁচ ফুট বেশি পানি রয়েছে কাপ্তাই হ্রদে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।

তিন দিনের ব্যবধানে কেন্দ্রটিতে আরও ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে সবগুলো ইউনিট সচল রেখে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রে এক সপ্তাহে দুই দফায় উৎপাদন বাড়ানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু করা হয়। তখন ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। হ্রদে পানির পরিমাণ আরও বাড়ায় শুক্রবার সকাল ৯টা থেকে উৎপাদন আরও ৩৫ মেগাওয়াট বাড়ানো হয়েছে। বর্তমানে কেন্দ্র থেকে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯০ দশমিক ৩১ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে হ্রদে পানির থাকার কথা ছিল ৮৫ দশমিক ৪৪ এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝