Dhaka, Friday | 10 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 July 2026 | English
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
শিরোনাম:

৫ নদীর পানি বিপৎসীমার ওপরে, সমুদ্রও উত্তাল

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম  (ভিজিটর : ২৭)

দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান ৫টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আজ শুক্রবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বান্দরবানের সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। সেখানে কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের মনু রেলসেতু পয়েন্টে মনু নদের পানি ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদের পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

একই সাথে তিস্তা, সুরমা ও সোমেশ্বরীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর পানি সতর্কসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতেই পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ১০৯ মিলিমিটার এবং দেশের অভ্যন্তরে চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝