গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে গুরুতর আহত গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলার মূল আসামি জোবায়ের হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মঞ্জুরুল ইসলাম হাসিবসহ তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসিবকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও সর্বশেষ ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত হাসিব গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল আসামি জোবায়ের হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এফপি/র