Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

কক্সবাজারে ত্রাণ বিতরণ করলেন এমপি শাহজাহান চৌধুরী

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম  (ভিজিটর : ৩৮)

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ডেইলপাড়া গ্রামে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় শাহজাহান চৌধুরী ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত আমরা সাধ্যের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী, রফিক উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। স্থানীয়রাও বন্যাকবলিত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

এফপি/ফ





সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝