Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিটর : ৭)

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে দিবসটি পালন করে।

রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

সভায় বক্তারা বলেন, একটি দেশের জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন বিষয় জড়িত। বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই তিনটি বিষয় এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. রফিকউজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ।

সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝