Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মমভাবে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম  (ভিজিটর : ৮০)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসে সামনে ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার পর জিহাদ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। সন্ধ্যার পর বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে আবার বের হলেও রাত গভীর পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ব্র্যাক অফিসের পূর্বপাশে একটি সড়কসংলগ্ন স্থানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অথবা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি।

নিহতের বাবা আজগর আলী ঘটনার সঠিক তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝