Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিটর : ৬)

“তারুন্যর আশা আকঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপর ১২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ এর সভাপতিত্বে, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি বৃন্দ।

বক্তারা বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুবসমাজের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, পরিকল্পিত ও সমৃদ্ধ সমাজ গঠনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয় এবং সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝