Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৫০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিন হোসেন শিপন ওরফে নরেশ (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আদমদীঘি সদর এলাকায় রহিম উদ্দীন ডিগ্রি কলেজের গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন হোসেন শিপন ওরফে নরেশ উপজেলার ডালম্বা পূর্বপাড়া গ্রামের কাশেম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে আদমদীঘি সদরে রহিম উদ্দীন ডিগ্রি কলেজের গেটসংলগ্ন জনৈক সিদ্দিকের ফুড কনফেকশনারি দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আদমদীঘি থানা-পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রবিন হোসেন শিপন ওরফে নরেশকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তার রবিন হোসেন শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝