Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩০ জনকে সহায়তা

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র, অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনের মধ্যে হুইলচেয়ার এবং ১৫ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র এবং এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মীনা ভার্মা।

অনুষ্ঠানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩০টি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫টি হুইলচেয়ার এবং ১৫টি বাইসাইকেল রয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি সারা বছরই স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝